Sunday, June 8, 2014

অব্যয় অনিন্দ্য


পুরুনো ও নতুন

পুরাতন আর আমি – আঁতপচাল আর তেঁতুল।

বাইশ বছর পর্যন্ত আঁঠা হয়েছিল একটাই পুরুনো জিনিস – পৃথিবীর সাপেক্ষে আটত্রিশ বছরের পুরুনো মা। বিষয়টা টের পেয়ে সে নিজেই পাখি হয়ে গেলে - পুরনো শব্দটাও নুহের নৌকা ধরল। শুরু হল বদল – ঠিকানার অক্ষর বদল, দুঃখ-সুখের শিথান-পৈথান বদল, প্রেম আর কামের বালিশ বদল, সম্পর্কের দূরত্ব বদল।  

দাম্পত্যে নাকি একটা শাশ্বত প্রাচীন পোকা আছে - আড়াই দিনে বউ পুরোনো, তিন দিনে স্বামী। পোকাটা আমার সংসার বাসনাকে খেয়ে আমাকে বানাল আবিষ্কারক – আবিষ্কার করছি চিরনতুন পোকা – পাখা হলেই পুড়ে যায় আর পোড়া থেকেই জন্ম হয় আগুন। নতুনত্ব শুধু প্রেমেই অবিনশ্বর।     

নতুন থাকার ইচ্ছায় আমিই এখন প্রেম হয়ে যাই; পুরুনো হবার আগেই - যেন ছাই হয়ে যাই।   


0 comments:

Post a Comment