Saturday, October 17, 2015

রঞ্জিত রনি

“তুমি” । তাই ‘আমি’

              
বহু যুগ ধরে হেঁটে চলেছি কালের রথে , সময়ের পথে ।
পুরান থেকে বাস্তবে ,
ইন্দ্র থেকে মানুষে ,
অহল্যা থেকে তসলিমায় ,
কল্প থেকে তুলনায় । সভ্যতায় । 2G – 3G – 4G ......... ডট ডট ডট --- শেষ নেই ।
মানুষ আমি, তাই বিশ্বাস করি অদৃষ্টে -- কৃষ্ণে , ইন্দ্রে , মেনকায়, অহল্যায়...... ।


পুরাণে , রামায়নে, মহাভারতে, বেদে ......... কত দেব কত দোষে দুষ্ট ।
হায় ঈশ্বর ! আমি শুধু দোষ দেখি – বুঝি না মনুষ্যত্ব-দেবত্ব ।
গুনে নয় দোষে বিবেচনা করি...... 
তুমি আর আমি একই স্বভাব-লালিত----
সামাজিকতায়, রীতিতে, নীতিতে, রুচিতে, সংস্কৃতিতে ।
আর ভুলে যাই –

তুমি যা পার আমি পারি না ।


0 comments:

Post a Comment